শিশু রামিসা হত্যার ঘটনায় ফের উত্তাল মিরপুর, যা ঘটছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় আবারও উত্তাল মিরপুর এলাকা।

2026-05-22T16:48:20+00:00
2026-05-22T16:48:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শিশু রামিসা হত্যার ঘটনায় ফের উত্তাল মিরপুর, যা ঘটছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৪:৪৮ পিএম   (ভিজিট : ১৫৩)
শিশু রামিসা আক্তার
X

শিশু রামিসা আক্তার

পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় আবারও উত্তাল মিরপুর এলাকা। এতে বন্ধ হয়ে যায় সড়কের যানচলাচল।

আজ শুক্রবার (২২ মে) রাজধানীর মিরপুর এলাকায় ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এলাকাবাসী।

এর আগে বৃহস্পতিবার রাতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভকারীরা। এতে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বিক্ষুব্ধ জনতা ‘জাস্টিস ফর রামিসা’ ও ‘ফাঁসি চাই’ স্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে তোলেন। তাদের কণ্ঠে ছিল- ‘আমার বোন খুন হলো কেন?’, ‘ফাঁসি চাই’, ‘অপরাধীর আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।

বিক্ষোভকারীরা বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ৭ দিন নয়, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের ফাঁসি কার্যকর করতে হবে। দেশে বিচারের দীর্ঘসূত্রতার কারণেই এমন ঘটনা বারবার ঘটছে।

এর আগে, শুক্রবার দুপুর ১২টার দিকে মেয়ের কুলখানি ও মিলাদে অংশ নিতে মুন্সীগঞ্জের সিরাজদিখানের উদ্দেশে ঢাকা ছাড়েন রামিসার বাবা-মা। যাওয়ার আগে বাসার সামনে জড়ো হওয়া মানুষদের কান্না আর সান্ত্বনার শব্দে ভারী হয়ে ওঠে পরিবেশ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy