প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৭:০৮ পিএম আপডেট: ২২.০৫.২০২৬ ৭:১২ পিএম (ভিজিট : ৬৪)

X
নিহত বিএনপি নেতার পরিবারের দায়িত্ব নিলেন এমপি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্মমভাবে নিহত ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনির পরিবারের দায়িত্ব নিয়েছেন এমপি নজরুল ইসলাম আজাদ।
বৃহষ্পতিবার দিবাগত রাতে বড় বিনাইরচর মাদরাসা মাঠে নিহত ওসমান গণির জানাজায় যোগদান করে উপস্থিত সকল মুসল্লীদের সামনে তিনি এ কথা ঘোষণা করেন।
এমপি নজরুল ইসলাম আজাদ ছাড়াও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্জামদ মিজানুর রহমান মুন্সি, সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) মেহেদী ইসলাম, ওসি মো. আলউদ্দিন সহ এলাকার গন্যমান্য সহস্রাধীক মুসল্লী জানাজায় অংশ গ্রহণ করেন। নিহত ওসমান গনির মাত্র ৩ বছর বয়সের একটি শিশুপুত্র আছে এবং তার স্ত্রী বর্ত মানে ৭ মাসের অন্ত:স্বত্তা। এমপি নজরুল ইসলাম আজাদ ওসমানের অনাগত সন্তানের জন্য সকলের নিকট দোয়া চান।
নিহত ওসমান গণি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় ভেকু দিয়ে মাটি কাটার বিষয় নিয়ে তাকে নির্মমভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা।
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে তাঁর স্বজন ও দলীয় নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়ক অবরোধ করে কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান। হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার নাতনি জামাই এবং জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব জুবায়ের হোসেন জিকুর ছোট চাচা।
জানাজায় উপস্থিত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের মাধ্যমে বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।