শশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের চকারকান্দা গ্রামে শশুরবাড়িতে বেড়াতে এসে আবু সাইদ নামে এক জামাইয়ের মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্রে

2026-05-23T11:52:18+00:00
2026-05-23T11:52:18+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
শশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১১:৫২ এএম   (ভিজিট : ৩৬)
ফাইল ছবি
X

ফাইল ছবি

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের চকারকান্দা গ্রামে শশুরবাড়িতে বেড়াতে এসে আবু সাইদ নামে এক জামাইয়ের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) সকাল ৯টার দিকে শশুর হাফিজুল ইসলাম হাফির ঘেরে যাওয়ার উদ্দেশ্যে গাবতলা বিলের দিকে রওনা হন আবু সাইদ। পথিমধ্যে গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ঘেরের বেড়িতে গিয়ে তিনি বমি করতে থাকেন। একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

১নং ওয়ার্ড সদস্য রফিকুল গাজী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy