শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান ও ভিজিএফ চাল বিতরনের উদ্বোধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-এ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির

2026-05-23T12:21:18+00:00
2026-05-23T12:53:12+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান ও ভিজিএফ চাল বিতরনের উদ্বোধন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১২:২১ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৬ ১২:৫৩ পিএম  (ভিজিট : ২৬)
ঈদকে সামনে রেখে শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান ও ভিজিএফ চাল বিতরনের উদ্বোধন
X

ঈদকে সামনে রেখে শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান ও ভিজিএফ চাল বিতরনের উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-এ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (২৩ মে) সকালে শ্রীমঙ্গল পৌরসভার আয়োজনে পৌরসভা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনটি কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, বিএনপি নেতা ইয়াকুব আলী, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু এবং শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আগামী ১০ দিনব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযান চলবে।

এছাড়াও ঈদ উপলক্ষে শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা করার জন্য কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। ঈদ পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

পরে পৌরসভা প্রাঙ্গণে ঈদ উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতিজনকে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান, শ্রীমঙ্গল পৌরসভার ৪ হাজার ৬০০ পরিবারসহ উপজেলার ৯ ইউনিয়নের ১৭ হাজার ৮৭৪ পরিবারের মধ্যে ১৭৮ দশমিক ৭৪০ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy