জামালপুরে শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

শিশু রামিসার উপর পাশবিক নির্যাতন ও নির্মম হত্যাকাণ্ডসহ জামালপুর জেলার বিভিন্ন নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনার

2026-05-23T17:16:55+00:00
2026-05-23T17:16:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামালপুরে শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:১৬ পিএম   (ভিজিট : ৭৫)
জামালপুরে শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
X

জামালপুরে শিশু রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

শিশু রামিসার উপর পাশবিক নির্যাতন ও নির্মম হত্যাকাণ্ডসহ জামালপুর জেলার বিভিন্ন নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনার দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও জেলা শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্ক।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও শিশু অধিকার সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনা সমাজকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। বিশেষ করে শিশু রামিসার উপর নৃশংস নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনায় পুরো দেশজুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে।

বক্তারা আরও বলেন, “ঝরে গেল আরও একটি ফুল” এ ধরনের হৃদয়বিদারক ঘটনা আর দেখতে চায় না মানুষ। তারা দ্রুত বিচার আইনের আওতায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

মানববন্ধন থেকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনের কঠোর প্রয়োগ এবং অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক প্রভাবমুক্ত বিচারের দাবি জানানো হয়।

জেলা শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্ক ও হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, অ্যাডভোকেট শামীম আরা, মনিমেলা খেলাঘর আসরের সভাপতি সিদ্ধার্থ শংকর রায়, নারী নেত্রী সাজেদা পারভীন, শিশু প্রতিনিধি মার্জিয়া, শিক্ষক মাহবুব হোসেন প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy