প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:৫৫ পিএম (ভিজিট : ২৬৮)

X
সংসদ সদস্যর নেতৃত্বে নেতাকর্মীর ঢল
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার (২৩ মে) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রিশাল আগমনকে কেন্দ্র করে ভালুকায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের ঢল নামে।
সকাল থেকেই ভালুকা উপজেলার প্রবেশদ্বার নাসিরগ্লাস হতে ভালুকা বাসস্ট্যন্ড পর্যন্ত নেতাকর্মী সহ জনতার ভীড় লক্ষ করা গেছে। প্রাধানমন্ত্রী তারেক রহমান ভালুকা বাসস্ট্যন্ডে পৌঁছামাত্রই রাস্তার দুইপাশে দাড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারন জনতা হাত নাড়িয়ে শ্লোগানে স্লোগানে শুভেচ্ছা জানান। সেই সাথে প্রাধানমন্ত্রীও নেতাকর্মীদেরও হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান।পরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে যোগদানের জন্য ত্রিশালের উদ্দেশ্য রওনা দেন।
এসময় জাতীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু, ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক রুহুল আমীন মাসুদ, বিএনপির যুগ্ন-আহবায়ক গোলজার হোসেন, মুজিবুর রহমান মজু, পৌর বিএনপির আহবায়ক হাতেম খান,আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।