কালিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালিয়ায় কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন

2026-05-23T18:02:10+00:00
2026-05-23T18:02:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:০২ পিএম   (ভিজিট : ৪০)
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস
X

পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

নড়াইলের কালিয়ায় কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ১০ থেকে দুপুর পর্যন্ত  কালিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল শক্তি কৃষি। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হলে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বাড়াতে হবে। কৃষিকে লাভজনক করতে নতুন প্রজন্মকে কৃষিখাতে যুক্ত করতে হবে। সরকার কৃষকদের পাশে রয়েছে এবং নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই লক্ষ্য নিয়েই কৃষি ও গ্রামীণ উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার শ্রাবনী বিশ্বাস, মনিটরিং অফিসার পার্টনার প্রকল্প, খুলনা অঞ্চল মো:মোসাদ্দেক হেসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, কালিয়া থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ শিহাব উদ্দিন, নড়াগাতী থানা বিএনপি সাধারণ সম্পাদক বুলবুল কবিরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের কৃষক-কৃষাণীরা অংশ নেন।

এসময় কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিসমৃদ্ধ ফসল চাষ, উদ্যোক্তা তৈরি ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি কৃষকদের অভিজ্ঞতা বিনিময় এবং সফল উদ্যোগ তুলে ধরা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy