দুর্গাপুরে রামিসা হত্যার বিচার দাবিতে সিপিবির বিক্ষোভ সমাবেশ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যাসহ সারাদেশে নারী-শিশু ধর্ষণের ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ

2026-05-23T18:29:00+00:00
2026-05-23T18:29:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে রামিসা হত্যার বিচার দাবিতে সিপিবির বিক্ষোভ সমাবেশ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:২৯ পিএম   (ভিজিট : ৫৯)
সিপিবির বিক্ষোভ সমাবেশ
X

সিপিবির বিক্ষোভ সমাবেশ

শিশু রামিসা ধর্ষণ ও হত্যাসহ সারাদেশে নারী-শিশু ধর্ষণের ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে  উপজেলা সিপিবি কমিটির ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  সমাবেশ থেকে জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে উপজেলা সিপিবি কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলমের  সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, যুগ্ম সাধারণ সম্পাদক  সম্পাদক নজরুল ইসলাম, আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনী কান্ত হাজং,  ছাত্র ইউনিয়ন সভাপতি আহাদ মিয়া, নারী নেত্রী তাসলুমা। 

সমাবেশে বক্তারা বলেন, দেশে ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় সুষ্ঠ বিচার না হওয়ায় দিন দিন এ ধরনের অপরাধ বেড়ে চলেছে।  অধিকাংশ ঘটনায় দ্রুত বিচার না হওয়ায় অপরাধীরা আইনের ফাঁক গলে বারবার পার পেয়ে যাচ্ছে। রামিসা হত্যার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে সমাজে অপরাধ প্রবণতা কমবে এবং অপরাধীদের কাছে কঠোর বার্তা পৌঁছে যাবে। আমাদের সন্তান, মা, বোনদের নিরাপত্তার দাবি জানাচ্ছি সরকারের কাছে।









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy