বাংলাদেশের সেই ভাইরাল ‘মহিষ’ নিয়ে ট্রাম্পকে ইরানের খোঁচা!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আন্তর্জাতিক অঙ্গনেসাড়া ফেলেছেবাংলাদেশে ভাইরাল ‘ট্রাম্প মহিষ’। আর এই ব্যতিক্রমধর্মী মহিষটি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়েছে ইরান।ইরানের

2026-05-23T18:43:47+00:00
2026-05-23T18:43:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাংলাদেশের সেই ভাইরাল ‘মহিষ’ নিয়ে ট্রাম্পকে ইরানের খোঁচা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:৪৩ পিএম   (ভিজিট : ১৩৬)
ভাইরাল ‘ট্রাম্প মহিষ’
X

ভাইরাল ‘ট্রাম্প মহিষ’

আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলেছে বাংলাদেশে ভাইরাল ‘ট্রাম্প মহিষ’। আর এই ব্যতিক্রমধর্মী মহিষটি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়েছে ইরান। 

ইরানের রাশিয়া দূতাবাস তাদের এক্স অ্যাকাউন্টে শুক্রবার এ মহিষটির একটি ছবি প্রকাশ করে। সেখানে তারা লিখেছে, “বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশের মহিষের মন খারাপ।”

এক্সে করা পোস্টে ইরানি দূতাবাস রুশ সংবাদমাধ্যম আরটির একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে বাংলাদেশের আলোচিত মহিষটিকে দেখা যাচ্ছে।

ইরানি দূতাবাস আরটির বরাতে লিখেছে, “অনেক মানুষ দেখতে ভিড় করার পর ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে একটি বাংলাদেশি মহিষ খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে।”

যেভাবে ভাইরাল ‘ট্রাম্প মহিষ’
প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের মহিষটি শুধু নামই নয়, এটির মাথার সামনের লম্বা লালচে-সোনালি চুলও অনেকের কাছে ট্রাম্পের চুলের স্টাইলের কথা মনে করিয়ে দেয়। আর সেই মিল থেকেই খামার কর্তৃপক্ষ আদর করে এর নাম দিয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে মহিষটি সবার নজরে আসে। এরপর সেখানে অনেকে এটিকে দেখতে ভিড় জমান।

মহিষটি ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। সেটিকে কেজি দরে কিনে নিয়েছেন এক ক্রেতা। এবারের ঈদুল আজহায় মহিষটি কোরবানি করা হবে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমও ভাইরাল এ মহিষটি নিয়ে খবর প্রকাশ করেছে। বিশেষ করে ভারত ও পাকিস্তানে মহিষটির খবর ফলাও করে প্রচার করা হয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy