উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে রুপগঞ্জের তারাব

বিশেষ প্রতিনিধি

সারাবাংলা

রূপগঞ্জে নাগরিক সুবিধা সম্প্রসারণে আরও একধাপ এগিয়েছে তারাব পৌরসভা। এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে পৌরসভার চারটি পৃথক স্থানে

2026-05-23T19:54:50+00:00
2026-05-23T19:54:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে রুপগঞ্জের তারাব
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:৫৪ পিএম   (ভিজিট : ২৪)
উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে রুপগঞ্জের তারাব
X

উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে রুপগঞ্জের তারাব

রূপগঞ্জে নাগরিক সুবিধা সম্প্রসারণে আরও একধাপ এগিয়েছে তারাব পৌরসভা। এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে পৌরসভার চারটি পৃথক স্থানে নতুন রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি বলেন, আধুনিক রূপগঞ্জ গড়ার লক্ষ্যে সরকার পরিকল্পিতভাবে অবকাঠামোগত উন্নয়ন চালিয়ে যাচ্ছে। বিশেষ করে জনগণের চলাচল সহজ করা, জলাবদ্ধতা নিরসন এবং টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, তারাব পৌরসভার অনেক এলাকায় দীর্ঘদিন ধরে বৃষ্টির সময় জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং ভাঙাচোরা সড়কের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ত। নতুন রাস্তা ও ড্রেন নির্মাণের ফলে স্থানীয় বাসিন্দারা স্বস্তি পাবে এবং ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থাতেও ইতিবাচক পরিবর্তন আসবে।

স্থানীয়রা জানান, রূপগঞ্জে গত কয়েক বছরে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় অবকাঠামো ও জনসেবামূলক খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। নতুন এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে তারাব পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নাগরিক সুবিধা আরও বাড়বে বলে তারা আশা করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পৌর কর্মকর্তাসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় এলাকাবাসী উন্নয়নমূলক এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

এ সময় স্থানীয় জনগণ উন্নয়নমূলক এসব কাজের জন্য এমপি দিপু ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রূপগঞ্জের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

স্থানীয়দের মতে, বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের ফলে রূপগঞ্জে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও অবকাঠামো খাতে ব্যাপক পরিবর্তন এসেছে। তারই ধারাবাহিকতায় তারাব পৌরসভার এসব রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ এলাকাবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy