কক্সবাজারে ৮৬ কোটি টাকার মাদক ধ্বংস

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটি বিভিন্ন মাদক মামলায় জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে।শনিবার (২৩ মে

2026-05-24T10:10:25+00:00
2026-05-24T10:10:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে ৮৬ কোটি টাকার মাদক ধ্বংস
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১০:১০ এএম   (ভিজিট : ২৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটি বিভিন্ন মাদক মামলায় জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে।

শনিবার (২৩ মে ২০২৬) কক্সবাজারে আয়োজিত এ কার্যক্রমে সর্বমোট ২৮ লাখ ৬৯ হাজার ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৪ কেজি ৪৪০ গ্রাম গাঁজা, ৯ কেজি ৯৯০ গ্রাম হিরোইন, ১ কেজি ৬৩০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ৫৯৪ লিটার দেশীয় চোলাই মদ ধ্বংস করা হয়।

ধ্বংস করা এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৮৬ কোটি ৭৩ লাখ ২১ হাজার টাকা বলে জানানো হয়েছে।


মাদক ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন ধ্বংস কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ গিয়াস উদ্দিন।

এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ও আইনগত কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy