মির্জাগঞ্জে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার: অভিযুক্ত বৃদ্ধ গ্রেফতার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে (২৭) ধর্ষণের অভিযোগে মো. নাজেম মৃধা (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৩

2026-05-24T11:12:55+00:00
2026-05-24T11:12:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মির্জাগঞ্জে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার: অভিযুক্ত বৃদ্ধ গ্রেফতার
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১১:১২ এএম   (ভিজিট : ১২৯)
মির্জাগঞ্জে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার: অভিযুক্ত বৃদ্ধ গ্রেফতার
X

মির্জাগঞ্জে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার: অভিযুক্ত বৃদ্ধ গ্রেফতার

পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে (২৭) ধর্ষণের অভিযোগে মো. নাজেম মৃধা (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২৩ মে) এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ মে) পায়রা নদীর পাড়ে বসে ওই তরুণী ধর্ষণের শিকার হন। ঘটনার সময় জনৈক এক জেলে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন বলে জানা যায়, যা পরে ঘটনার প্রমাণ হিসেবে সামনে আসে। ভুক্তভোগী ঝর্না আক্তার (২৭) মির্জাগঞ্জ উপজেলার গোলখালী গ্রামের বাসিন্দা আজিজ হাওলাদার ও রাশিদা বেগমের মেয়ে। এ ঘটনায় চরখালী গ্রামের নবাব আলী মৃধার ছেলে মো. নাজেম মৃধার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর উপজেলার বোতলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তার বোনের বাড়ির সামনে থেকে অভিযুক্ত নাজেম মৃধাকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় এলাকাবাসী সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy