শ্রীমঙ্গলে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

টেকসই কৃষি উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব তুলে ধরে শ্রীমঙ্গলে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

2026-05-25T11:41:29+00:00
2026-05-25T11:41:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:৪১ এএম   (ভিজিট : ২৯)
শ্রীমঙ্গলে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা
X

শ্রীমঙ্গলে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

টেকসই কৃষি উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব তুলে ধরে শ্রীমঙ্গলে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলাউদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বায়োপেস্টিসাইড ব্যবহারের প্রয়োজনীয়তা, এর পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং নিরাপদ খাদ্য উৎপাদনে এর ইতিবাচক ভূমিকা সম্পর্কে কৃষকদের বিস্তারিত ধারণা প্রদান করেন। তিনি বলেন, রাসায়নিক বালাইনাশকের অতিরিক্ত ব্যবহার পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হলেও বায়োপেস্টিসাইড তুলনামূলকভাবে নিরাপদ এবং টেকসই কৃষি ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনিছুর রহমান। তিনি চলমান মৌসুমে ব্র্যাক সিডের বিভিন্ন সবজি ও ধান বীজ সম্পর্কে আলোচনা করেন এবং আমন ধান চাষে উন্নতমানের বীজ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সোহেল খান। এছাড়াও অনুষ্ঠানে শ্রীমঙ্গল টেরিটোরির টেরিটোরি সেলস অফিসার আবুল কাশেম শাহরিয়ার ব্র্যাক সিডের বাজারজাতকৃত বিভিন্ন জৈব বালাইনাশকের কার্যকারিতা ও উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালা শেষে উপস্থিত কৃষকদের মাঝে হাইব্রিড সবজি বীজ ও বায়োপেস্টিসাইড বিতরণ করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy