প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১:০১ পিএম (ভিজিট : ৪২)

X
ফাইল ছবি
নীলফামারীর সৈয়দপুরে পুকুরে গোসল করতে নেমে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী রাফিদ রহমান কাব্য (১৬) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেলে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পূর্ব পাশের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্র ডোমার উপজেলার চিকনমাটি এলাকার বাসিন্দা সেনা সদস্য হাবিবুল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, মাস্টারপাড়ার একটি মেসে থেকে লেখাপড়া করতেন কাব্য। ঘটনার দিন সাত বন্ধু মিলে কলেজের মাঠে ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে কাব্য সাঁতরে পুকুরের মাঝামাঝি চলে যায়।
কিন্তু ফেরার সময় হঠাৎ তলিয়ে যায়। বন্ধুরা চেষ্টা করেও ব্যর্থ হলে পাশের একটি ভবনে কর্মরত নির্মাণ শ্রমিকদের ডেকে আনে।
পরে তারা এসে কাব্যকে অচেতন অবস্থায় উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।