ডামুড্যায় জমে উঠেছে তিনদিনব্যাপী গরুর বাজার

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

সারাবাংলা

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ঐতিহ্যবাহী গরুর বাজার জমে উঠতে শুরু করেছে।রবি, সোম ও মঙ্গলবার

2026-05-25T13:41:04+00:00
2026-05-25T13:41:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডামুড্যায় জমে উঠেছে তিনদিনব্যাপী গরুর বাজার
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১:৪১ পিএম   (ভিজিট : ৪০)
ডামুড্যায় জমে উঠেছে তিনদিনব্যাপী গরুর বাজার
X

ডামুড্যায় জমে উঠেছে তিনদিনব্যাপী গরুর বাজার

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ঐতিহ্যবাহী গরুর বাজার জমে উঠতে শুরু করেছে। 

রবি, সোম ও মঙ্গলবার তিনদিনব্যাপী চলা এই পশুর হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে আসছে গরু ও অন্যান্য কোরবানির পশু।

বাজার ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে পুরো হাট এলাকা। দেশীয় জাতের গরুর পাশাপাশি বিভিন্ন বড় আকৃতির গরুও উঠেছে বাজারে। দরদাম নিয়েও চলছে ব্যাপক আলোচনা ও বেচাকেনা।

গরু বিক্রেতা মোঃ স্বপন ছৈয়াল বলেন, এবার বাজারে ক্রেতার উপস্থিতি ভালো। আশা করছি ভালো দামে গরু বিক্রি করতে পারবো।
বাজারের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জাল নোট প্রতিরোধে বাজারে রাখা হয়েছে জাল নোট শনাক্তকরণ মেশিন। এছাড়া সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন স্বেচ্ছাসেবক ও বাজার সংশ্লিষ্টরা।

বাজারের ইজারাদার মোসাদ্দেক হোসেন মেহেদী বলেন, ক্রেতা-বিক্রেতারা যেন স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে বেচাকেনা করতে পারেন সেজন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। বাজারে জাল নোট শনাক্তে মেশিন রাখা হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক টিম কাজ করছে।

স্থানীয়দের আশা, সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে এবারও ডামুড্যা গরুর বাজারে ব্যাপক বেচাকেনা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy