চুনারুঘাটে অসহায় মানুষের মাঝে সহযোগিতা প্রদান করলেন এমপি শাম্মী আক্তার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুঃস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও

2026-05-25T14:18:07+00:00
2026-05-25T14:18:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চুনারুঘাটে অসহায় মানুষের মাঝে সহযোগিতা প্রদান করলেন এমপি শাম্মী আক্তার
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ২:১৮ পিএম   (ভিজিট : ৫৫)
চুনারুঘাটে অসহায় মানুষের মাঝে সহযোগিতা প্রদান করলেন এমপি শাম্মী আক্তার
X

চুনারুঘাটে অসহায় মানুষের মাঝে সহযোগিতা প্রদান করলেন এমপি শাম্মী আক্তার

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুঃস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। 

রোববার (২৪ মে) বিকেলে  চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সহযোগিতা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তার। 

তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে সমাজের পিছিয়ে পড়া, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো। ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই সরকার মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। 

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠানে অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা ও ঈদ উপহার বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy