এমপির নির্দেশনায় সিদ্ধ চাল পেলেন কার্ডধারীরা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

অনিয়ম, দুর্নীতির সংস্কৃতি ভেঙে খাগড়াছড়ির মাটিরাঙ্গার গুচ্ছগ্রামগুলোর রেশন বিতরণ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন এসেছে। খাবার অযোগ্য, পঁচা আতপ চালের

2026-05-25T19:18:11+00:00
2026-05-25T19:18:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এমপির নির্দেশনায় সিদ্ধ চাল পেলেন কার্ডধারীরা
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৭:১৮ পিএম   (ভিজিট : ৩৬)
সিদ্ধ চাল বিতরণ
X

সিদ্ধ চাল বিতরণ

অনিয়ম, দুর্নীতির সংস্কৃতি ভেঙে খাগড়াছড়ির মাটিরাঙ্গার গুচ্ছগ্রামগুলোর রেশন বিতরণ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন এসেছে। খাবার অযোগ্য, পঁচা আতপ চালের পরিবর্তে বিতরণ করা হচ্ছে সিদ্ধ চাল। সিদ্ধ চাল বিতরণকে সামনে রেখে সন্তোষ প্রকাশ করেছে গুচ্ছগ্রামের রেশন কার্ডধারীরা। 

খাগড়াছড়ির মাটিরাঙ্গার ২৩টি গুচ্ছগ্রামে প্রায় দশ হাজার রেশন কার্ডধারী পরিবার রয়েছে। যাদের জীবিকা অনেকাংশেই নির্ভর করে সরকারি এ খাদ্য সহায়তার ওপর। একসময় সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রতি কার্ডে নিয়মিত ৮৬ কেজি উন্নতমানের সিদ্ধ চাল বিতরণ করা হলেও ২০০৯ সালের পর ধীরে ধীরে এ ব্যবস্থার নিয়ন্ত্রণ স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর হাতে চলে যায়। এরপর থেকেই বিভিন্ন ধরনের অনিয়মের পাশাপাশি সিদ্ধ চালের পরিবর্তে বিতরণ করা হয় খাবার অযোগ্য পঁচা ও নিম্নমানের আতপ চাল।

সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার প্রচেষ্ঠায় দীর্ঘ বছরে গড়ে উঠা রীতি ভেঙ্গে খাগড়াছড়ি ৮৬টি গুচ্ছগ্রামে নিম্নমানের আতপ চালের পরিবর্তে সিদ্ধ চাল সরবরাহ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গার ২৩টি গুচ্ছগ্রামে প্রায় দশ হাজার রেশন কার্ডধারী পরিবারের মাঝে সিদ্ধ চাল সরবরাহ করা হচ্ছে। 

উন্নতমানের সিদ্ধ চাল সরবরাহ করায় খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া ও খাগড়াছড়ির জেলা প্রশাসকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছে উপকারভোগী কার্ডধারীরা।

খেদাছড়া গুচ্ছগ্রামের কার্ডধারী মো. মফিজুর রহমান বলেন, গত ১৭ বছর ধরে খাবার অযোগ্য পঁচা ও নিম্নমানের আতপ চাল বিতরণ করা হতো। যা আমরা কখনোই খেতে পারিনি। এবার আমাদের সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া ও খাগড়াছড়ির জেলা প্রশাসকের হস্তক্ষেপে আমাদেরকে উন্নতমানের সিদ্ধ চাল সরবরাহ করা হচ্ছে। এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। ধলিয়া গুচ্ছগ্রামের কার্ডধারী আয়েশা বেগম বলেন, সরকার আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে এজন্য আমরা দুমূঠো ভাত খেতে পারবো। 

মাটিরাঙ্গার নিশা-২ গুচ্ছগ্রামের বিতরনকারী কর্মকর্তা মো. আব্দুর রাশেদ বলেন, আগে গুচ্ছগ্রামগুলোতে বিতরনের জন্য আতপ চাল সরবরাহ করা হলেও এবার মাননীয় সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া ও খাগড়াছড়ির জেলা প্রশাসকের উদ্যোগে উন্নতমানের সিদ্ধ চাল সরবরাহ করা হচ্ছে। আমরাও তা কার্ডধারীদের মাঝে সরকারী নিয়ম অনুযায়ী যথাযথভাবে বিতরণ করছি। 

জাকির হোসেন নামে এক কার্ডধারী বলেন, এমপি মহোদয়ের আন্তরিকতায় রেশন বিতরণে পরিবর্তন এসেছে। যেখানে আগে নিম্নমানের চাল বিতরণ করা হতো, সেখানে এখন উন্নতমানের সিদ্ধ চাল সরবরাহ করা হচ্ছে। একই সঙ্গে ওজনেও আগের চেয়ে অনেকটা স্বচ্ছতা এসেছে বলে জানিয়েছেন তিনি। 

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, মাননীয় সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া ও খাগড়াছড়ির জেলা প্রশাসকের সমন্বিত উদ্যোগে রেশন বিতরণে স্বচ্ছতা ও মান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করে, সংসদ সদস্য এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপের সমন্বয়ে এই পরিবর্তন সম্ভব হয়েছে। তারা বলেন, এই পরিবর্তন ধরে রাখতে হলে নিয়মিত তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy