বরিশাল জেলায় শ্রেষ্ঠ আগৈলঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বরিশাল জেলায় শ্রেষ্ঠ ১২ ক্যাটাগরির মধ্যে ৩টি বিষয়ে আগৈলঝাড়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর

2026-05-25T21:42:27+00:00
2026-05-25T21:42:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশাল জেলায় শ্রেষ্ঠ আগৈলঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৯:৪২ পিএম   (ভিজিট : ৯১)
আগৈলঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
X

আগৈলঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ বরিশাল জেলায় শ্রেষ্ঠ ১২ ক্যাটাগরির মধ্যে ৩টি বিষয়ে আগৈলঝাড়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর ও শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় মনোনীত হয়েছে।  

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ যাচাই-বাছাই কমিটির সভাপতি বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ঘোষনা করা হয়। 

আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামালসহ অন্যান্য কর্মকর্তারা।
 
বরিশাল জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন রাজিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদ হোসেন খান ও শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর (ইউপিইটিসি) মনোনীত হয়েছেন বিপুল চন্দ্র মজুমদার ও শ্রেষ্ঠ সরকারী প্রাথমিক বিদ্যালয় মনোনীত হয়েছে উপজেলা সদরের আগৈলঝাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়।

আগৈলঝাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান জানান, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ধারাবাহিকভাবে পরপর তিন বার বরিশাল জেলায়  শ্রেষ্ঠ  সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে। এর পূর্বেও তিনবার জেলায় শ্রেষ্ঠ ও বিভাগে ১ বার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছিল।

সহকারী শিক্ষিকা নিপা রানী সাহা বলেন, এই ঐতিহাসিক সাফল্যের জন্য আমি আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, সহকর্মী শিক্ষকমণ্ডলী, প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের এই সম্মিলিত প্রচেষ্টাকে সাথে নিয়ে আমাদের বিদ্যালয়টি আগামীতেও শিক্ষার মানোন্নয়নে এবং দেশসেরা প্রতিষ্ঠান হিসেবে গৌরব ধরে রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে, এটাই আমার প্রত্যাশা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy