রাজধানীর কোন হাটে আজ গরুর দাম কেমন?

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বিভিন্ন পশুর হাটে জমে উঠতে শুরু করেছে বেচাকেনা। হাটে গরুর সরবরাহ বাড়লেও দাম নিয়ে এখনও সন্তুষ্ট নন

2026-05-26T16:22:24+00:00
2026-05-26T16:22:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীর কোন হাটে আজ গরুর দাম কেমন?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৪:২২ পিএম   (ভিজিট : ১৭১)
রাজধানীর পশুর হাট
X

রাজধানীর পশুর হাট

রাজধানীর বিভিন্ন পশুর হাটে জমে উঠতে শুরু করেছে বেচাকেনা। হাটে গরুর সরবরাহ বাড়লেও দাম নিয়ে এখনও সন্তুষ্ট নন অনেক ক্রেতা। বিশেষ করে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি থাকায় এসব গরুর দাম তুলনামূলক বেশি হাঁকা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।  

দিয়াবাড়ী পশুর হাটে গিয়ে দেখা গেছে, ছোট ও মাঝারি গরুর বিক্রি বেশি হচ্ছে। 

কোরবানির গরু কিনতে আসা শাহরিয়ার নাঈম বলেন, “হাটে গরু বিক্রি হচ্ছে, তবে দাম একটু বেশি মনে হচ্ছে। আরো একদিন সময় আছে, দেখি এরপর কিনবো।”  

হাটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, সেখানে বেশিরভাগ মাঝারি গরু এক লাখ ১০ হাজার থেকে এক লাখ ৩০-৪০ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে। 

একই হাট থেকে গরু কিনে সন্তোষ প্রকাশ করেন মো. মাসুম। তিনি বলেন, “সাধ্যের মধ্যেই কোরবানির গরু কিনতে পেরে তিনি সন্তুষ্ট।”  

এদিকে রহমতগঞ্জ গরুর হাটেও মাঝারি গরুর চাহিদা বেশি দেখা গেছে। তবে দিনের বৃষ্টিতে হাটে কাদা জমে কিছুটা ভোগান্তিতে পড়েন ক্রেতা-বিক্রেতারা। 

গরু কিনতে আসা রাসেল মাহমুদ বলেন, “মাঝারি গরুর দরদাম বেশি চলছে। আজকে দাম একটু বেশিই মনে হলো। গরু এখনও আসছে, তাই কাল পর্যন্ত দেখে তারপর কেনার চিন্তা করছি।”  

শাহজাহানপুর পশুর হাটেও একই ধরনের চিত্র দেখা গেছে। সেখানে বড় গরুর দাম দুই লাখ টাকার ওপরে হাঁকা হচ্ছে বলে জানান ক্রেতারা। 

গরু দেখতে আসা চৌধুরী তানভীর আহমেদ বলেন, “মাঝারি ধরনের গরুর দাম এখন এক লাখ ৫০ হাজার থেকে এক লাখ ৭০ হাজার টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। গত বছর একই ধরনের গরু এক লাখ ৩০ থেকে ৪০ হাজার টাকায় পাওয়া গেছে। আর একটু ছোট সাইজের গরুগুলোর দামও এক লাখ ৪১ থেকে ৪৫ হাজার টাকায় উঠেছে।”  

ব্যবসায়ীদের ধারণা, আগামীকাল ঈদের আগের দিনে বেচাকেনা আরও বাড়বে।   

বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে, এখনও অনেক ক্রেতাই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না। বেশিরভাগ মানুষ কয়েকটি হাট ঘুরে দাম যাচাই করছেন।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy