প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১১:৪৬ এএম (ভিজিট : ১১৪)

X
ছবি: প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সদ্য পদপ্রাপ্ত সহ-সভাপতি জিএম আল-মামুন অভি তার নিজ এলাকার সাধারণ মানুষ ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের ভালোবাসা সিক্ত হলেন|
৩১মে আল-মামুন অভি তার নিজ গ্রাম খলিলনগরে আগমন করেন| তার আগমনকে ঘিরে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আঠারো মাইল থেকে নেতাকর্মীরা তাকে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে এলাকার বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করেন।
মোটরসাইকেল শোভাযাত্রা শেষে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নেতাকর্মীরা মিলিত হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে সহ-সভাপতি জিএম আল মামুন অভি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগান "করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" সেই প্রত্যয়ে আমরা সকলে একত্রিত ভাবে কাজ করবো।
আগামীর বাংলাদেশ বির্নিমানে সকলকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সরকারের হাত শক্তিশালী করে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে| আগামী রাজনীতি হবে সুস্থ ধারার, পরিবেশবান্ধব, শিক্ষা বান্ধব, জাতি বান্ধব|