নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।তবে এ

2026-06-04T18:58:46+00:00
2026-06-04T18:58:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের ইয়াবা উদ্ধার
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৬:৫৮ পিএম   (ভিজিট : ২৮)
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের ইয়াবা উদ্ধার
X

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৪ জুন) রাত আনুমানিক ১টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীন চাকঢালা বিওপির একটি আভিযানিক টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার-৪৪ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ি উপজেলার মেহেরপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় থাকা ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের মাদক দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করেই দায়িত্ব পালন করছে না, একই সঙ্গে মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’।

স্থানীয় সূত্রগুলো বলছে, নাইক্ষ্যংছড়ি সীমান্ত দীর্ঘদিন ধরেই ইয়াবা পাচারের একটি ঝুঁকিপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে বিজিবির ধারাবাহিক অভিযানে মাদক কারবারিদের তৎপরতা অনেকটাই চাপে পড়েছে।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার চালান জব্দ করে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এর সঙ্গে জড়িত পাচারকারী চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালানবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। সংশ্লিষ্টদের মতে, এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy