কালিয়াকৈরে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালিয়াকৈরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতাবৃদ্ধিতে স্থানীয় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমুহের অংশগ্রহণেসমন্বিত পরিকল্পনা প্রনয়ন বিষয়ক আলোচনা

2026-06-04T19:01:59+00:00
2026-06-04T19:01:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালিয়াকৈরে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৭:০১ পিএম   (ভিজিট : ৮৬)
আলোচনা সভা
X

আলোচনা সভা

গাজীপুরের কালিয়াকৈরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা  বৃদ্ধিতে স্থানীয় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমুহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রনয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন। আমরা প্রতি মাসেই প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে কতটি মামলা দায়ের হয়েছে কতটি নিস্পত্তি হয়েছে এবং কতগুলি নিঃস্পত্তি হয়নি এস বিষয় গুরুত্বের সাথে দেখা হচ্ছে। যারা এবিষয়ে অবহেলা করবে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া জনসচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন এলাকায় মাইকিং এবং বিভিন্ন মিডিয়ায় প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির জন্য সাংবাদিক এবং এনজিও প্রতিনিধিদের সার্বিক সহযোগীতা কামনা করেন। 

গ্রাম আদালতের সেবা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য প্রদান, প্রচারণা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রান্তিক জনগণের জন্য গ্রাম আদালতের সেবা প্রাপ্তির সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান সমুহের অংশ গ্রহনে সমন্বিত পরিকল্পনা প্রনয়ন বিষয়ে আলোচনা করা হয়। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদারের সভাপতিত্বে ও গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোঃ জাহিদ কামালের এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইমারত হোসেন, টিএমএমএস, পিবিএইচএস, উজান, পপি, শক্তি নামের বিভিন্ন এনজিও প্রতিনিধিরা। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy