আম গাছ থেকে পড়ে দুই সন্তানের জননীর মৃত্যু

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের মধুখালী উপজেলায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রুনা বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।স্থানীয় ও

2026-06-04T19:05:47+00:00
2026-06-04T19:05:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আম গাছ থেকে পড়ে দুই সন্তানের জননীর মৃত্যু
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৭:০৫ পিএম   (ভিজিট : ৩৮)
আম গাছ থেকে পড়ে দুই সন্তানের জননীর মৃত্যু
X

আম গাছ থেকে পড়ে দুই সন্তানের জননীর মৃত্যু

ফরিদপুরের মধুখালী উপজেলায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রুনা বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামের মো. দোবির হোসেন শেখের কন্যা ও দুই সন্তানের জননী রুনা বেগম বাবার বাড়িতে বেড়াতে আসেন। এ সময় বাড়ির একটি আমগাছে আম পাড়ার জন্য উঠেন।

গাছে ওঠার একপর্যায়ে অসাবধানতাবশত একটি ডাল ভেঙে গেলে তিনি গাছের নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. কবির সরদার জানান, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রুনা বেগমকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy