সৈয়দপুরে ভেজাল কীটনাশক তৈরির অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদন্ড

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর সৈয়দপুরে ভেজাল কীটনাশক তৈরির অভিযোগে মোছা. সাজিদা বেগম নামে এক মহিলার ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ প্রদান

2026-06-06T17:10:49+00:00
2026-06-06T17:10:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে ভেজাল কীটনাশক তৈরির অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদন্ড
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ৬২)
সৈয়দপুরে ভেজাল কীটনাশক তৈরির অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদন্ড
X

সৈয়দপুরে ভেজাল কীটনাশক তৈরির অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদন্ড

নীলফামারীর সৈয়দপুরে ভেজাল কীটনাশক তৈরির অভিযোগে মোছা. সাজিদা বেগম নামে এক মহিলার ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা। 

উপজেলা কৃষি অফিসের সুত্র জানায়, উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের প্রামাণিক পাড়ায় ফরিজ উদ্দিনের ছেলে নুর ইসলাম (৪২) সহ পরিবারের সকলে বিভিন্ন কোম্পানির নামে ভেজাল কীটনাশক তৈরীর মাধ্যমে প্যাকেটজাত করে বাজারে সরবরাহ করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা বিষয়টি নিশ্চিত হতে এবং ভেজাল কীটনাশক তৈরীর বিষয়টি হাতে-নাতে ধরতে উপ- সহকারী কৃষি কর্মকর্তা মো. ইমরান সরদারকে বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুনকে সাথে নিয়ে শুক্রবার (৫জুন) দুপুরে ওই এলাকার ফরিজ উদ্দিনের বাড়ীতে পাঠালে সেখানে শুধুমাত্র বালু ও রং মিশ্রিত ফিপ্রোনিল গ্রুপসহ বিভিন্ন কোম্পানির নামে তৈরী করা বিপুল পরিমাণ কীটনাশক ও অন্যান্য মালামাল মজুত থাকার কথা নিশ্চিত হয়ে সাথে-সাথে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়।

এরই প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলার নেতৃত্বে ওইদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ও রং মিশিয়ে কীটনাশক তৈরী করা ১ কেজি ওজনের ৩৫০ প্যাকেট এবং খোলা ৪০০ কেজি কীটনাশক ও বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

অভিযানের সময় ভেজাল কীটনাশক ব্যবসায়ী নুর ইসলাম বাড়িতে না থাকায় তার মা মোছা. সাজিদা বেগমের ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা। পরে উদ্ধার করা সকল ভেজাল কীটনাশক এবং অন্যান্য মালামাল ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম আরেফিন বিন আমিন ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy