৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহু ভবন!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের হিমাচল প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার রাত ১০টা নাগাদ হিমালয়ের পার্বত্য এলাকায় কাঙরা ও চাম্বা

2026-06-06T18:08:12+00:00
2026-06-06T18:08:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহু ভবন!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৬:০৮ পিএম   (ভিজিট : ১১৪৯)
৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহু ভবন
X

৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহু ভবন

ভারতের হিমাচল প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার রাত ১০টা নাগাদ হিমালয়ের পার্বত্য এলাকায় কাঙরা ও চাম্বা জেলার সীমান্তবর্তী অঞ্চলে এই কম্পন হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ধার গোদোই এলাকায়। রাজধানী ধর্মশালা থেকে এর দূরত্ব মাত্র ৪০ কিলোমিটার। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল।

এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কম্পন এতটাই তীব্র ছিল যে রাজ্যের বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

হিমাচল প্রদেশের এই অংশটি ভূমিকম্পপ্রবণ এলাকা। কাঙরা ও চাম্বা জেলাকে কেন্দ্রীয় সরকার 'সিসমিক জোন-৫' এর আওতায় রেখেছে, যা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হয়।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy