ইসলামী ব্যাংক আমরা প্রতিষ্ঠা করেছি: জামায়াত এমপি

অনলাইন ডেস্ক

রাজধানী

দেশের মানুষের ওপর লুটপাট ও অর্থনৈতিক দুরবস্থার কারণেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১২

2026-06-07T11:02:06+00:00
2026-06-07T11:02:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসলামী ব্যাংক আমরা প্রতিষ্ঠা করেছি: জামায়াত এমপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১১:০২ এএম   (ভিজিট : ৭১)
ঢাকা-১২ আসনের সংসদ সদস্য জামায়াত নেতা সাইফুল আলম খান মিলন
X

ঢাকা-১২ আসনের সংসদ সদস্য জামায়াত নেতা সাইফুল আলম খান মিলন

দেশের মানুষের ওপর লুটপাট ও অর্থনৈতিক দুরবস্থার কারণেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য জামায়াত নেতা সাইফুল আলম খান মিলন। 

তিনি বলেন, বর্তমান সরকার এখনো সুশাসন প্রতিষ্ঠার দিকে পর্যাপ্ত নজর দেয়নি। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাবাদী যে সরকার শেষ পর্যন্ত সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

শনিবার রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল কলোনি বাজারে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

সাইফুল আলম খান মিলন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তিনি বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করারও দাবি জানান।

ইসলামী ব্যাংক প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ব্যাংক খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে। তিনি দাবি করেন, “ইসলামী ব্যাংক আমরা তৈরি করেছি।” 

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দুর্নীতির সঙ্গে জড়িত এবং পরিবারের সদস্যদের ঋণ খেলাপির রেকর্ড রয়েছে, এমন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে ইসলামী ব্যাংকের অনেক এটিএম বুথে পর্যাপ্ত টাকা পাওয়া যাচ্ছে না, যা গ্রাহকদের ভোগান্তির কারণ হচ্ছে।

সরকার সহযোগিতা করুক বা না করুক, জনগণের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

থানা আমির কলিম উল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি নুর উদ্দিন জাহিদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন ও আতাউর রহমান সরকার। 

বক্তব্য রাখেন থানা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ উল্লাহ ভুইয়া হারুন, প্রচার সম্পাদক নুরে আলম প্রমুখ।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy