প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৫:১৮ পিএম (ভিজিট : ২৫)

X
গোবিন্দগঞ্জে অতিরিক্ত মদ পানে এক যুবকের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অতিরিক্ত মদ পানে সোহাগ মন্ডল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মজিবর রহমান ও সৈকত মন্ডল নামে আরও দুজন অসুস্থ অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। নিহত সোহাগ গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের মৃত সামসুল মন্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) দিবাগত রাত ১১টার দিকে দেশি মদ পানে সোহাগ, সৈকত ও মজিবর অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাদের শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সোহাগ মারা যান।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।