শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ীতে প্রাইভেটকার থেকে ১৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সালমান (৩০) নামের এক যুবককে গ্রেফতার ও গাড়িটি জব্দ করা হয়েছে।

2026-06-07T17:37:09+00:00
2026-06-07T17:37:09+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৫:৩৭ পিএম   (ভিজিট : ৮৩)
শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার
X

শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ীতে একটি প্রাইভেটকার থেকে ১৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সালমান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৭ জুন) ভোরে উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা মিশন এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতার সালমান রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, সীমান্ত এলাকা থেকে প্রাইভেটকারে করে মদ পাচারের গোপন সংবাদ পেয়ে ভোর ৫টার দিকে দাওধারা ইসলামিক মিশন এলাকার সড়কে অবস্থান নেয় পুলিশ। পরে সন্দেহভাজন একটি প্রাইভেটকার তল্লাশি করে ১৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ ও চালক সালমানকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”




  বিষয়:   শেরপুর খবর  নালিতাবাড়ী  ভারতীয় মদ উদ্ধার  মাদকবিরোধী অভিযান 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy