আ.লীগ নেতার মৃত্যু, খবর শুনে মারা গেলেন বোন

অনলাইন ডেস্ক

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান মারা গেছেন।তার

2026-06-07T20:46:20+00:00
2026-06-07T20:46:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আ.লীগ নেতার মৃত্যু, খবর শুনে মারা গেলেন বোন
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৮:৪৬ পিএম   (ভিজিট : ৫৬)
আনিছুর রহমান
X

আনিছুর রহমান

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান মারা গেছেন। 

তার মৃত্যুর সংবাদ শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছোট বোন রাশিদা বেগমের মৃত্যু হয়েছে। 

রোববার (৭ জুন) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আনিছুরের মৃত্যু হয়। বড় ভাই খলিলুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত আনিছুর রহমান শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি টানা চারবার শ্রীপুর পৌরসভার মেয়র এবং শ্রীপুর কলেজের সাবেক ভিপি ছিলেন। 

এছাড়া জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।  

খলিলুর রহমান বলেন, আনিছুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। কয়েকদিন ধরে তিনি হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। 

অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। রোববার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্যদের নিশ্চিত করে।

তিনি জানান, বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে বোনও মৃত্যুর কোলে ঢলে পড়েন। আগামীকাল (৮ জুন) বেলা ১১টায় তার নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy