মাহমুদুল হাসান বাপ্পী গোপালগঞ্জের কৃতি সন্তান, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রোববার (৭ জুন) বিকেলে মুকসুদপুর উপজেলার চৌরঙ্গী বিএনপি পার্টি অফিস প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান। সমাবেশ পরিচালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাহফুজ হাসান।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটিতে মাহমুদুল হাসান বাপ্পীর অন্তর্ভুক্তি ও গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি মুকসুদপুর তথা গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গনের জন্য একটি ইতিবাচক অর্জন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন।
সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরঙ্গী বিএনপি পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।