প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৯:০২ পিএম (ভিজিট : ৫৮)

X
মাঠ দিবস
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগী কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (৭ জুন) বিকেলে উপজেলার পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কৃষক মঈন উদ্দিনের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মসরুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেট হর্টিকালচারের উপ-পরিচালক তামান্না নাহার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-গোলাপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম।
বক্তারা কচু চাষীদের উদ্দেশ্য করে বলেন, ৬ মাস পর্যন্ত কচু চাষ করা যায়। কচু থেকে লতি, মুড়া সংগ্রহ করা যায়। যার ফলে এর চাহিদা কমছে না। আমাদের টার্গেট হচ্ছে, এখানে যারা কচু চাষ করে সবাইকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা। যে প্রক্রিয়াটি হচ্ছে 'গ্যাপ' বা 'গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস' অর্থাৎ এই কচু চাষ থেকে শুরু করে ভোক্তার টেবিল পর্যন্ত যেতে যে যে প্রসেস আছে এসব প্রসেসগুলো যদি আমরা মেইনটেইন করি কিছু নীতিমালা-নিয়মাবলী আছে এগুলো যদি আমরা মেইনটেইন করতে পারি তাহলে এই কচু বিদেশের জন্য তৈরি করতে পারব৷
বক্তারা বলেন, আমাদের টার্গেট হচ্ছে, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের আওতায় নিয়ে ভালো ভাবে উত্তম কৃষি যন্ত্রের মাধ্যমে এই কচু চাষ করা। কচুর উৎপাদন ও জায়গা বাড়ানো। কেউ যদি কচু চাষে আগ্রহী হয় তাদেরকে প্রকল্পের আওতায়-বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে সহযোগীতা করতে পারি। সব জাতের কৃষক যাতে এর আওতায় আসতে পারেন আমরা চেষ্টা করছি।
এসময় সুবিধাভোগী কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন-কৃষক আলতাফ হোসেন, আবুল হোসেন।