কালিয়া ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের নড়াগাতী থানার পুটিমারি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার বিকেলে উপজেলা

2026-06-09T10:47:57+00:00
2026-06-09T10:47:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালিয়া ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:৪৭ এএম   (ভিজিট : ৪২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নড়াইলের নড়াগাতী থানার পুটিমারি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস।

অভিযানকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আইনগত বিষয়াদি পরিদর্শন করা হয়। এ সময় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে পুটিমারি এলাকার হাবিবুর রহমান শিকদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কৃষি বিপণন আইন, ২০১৮ এর বিধান লঙ্ঘনের অভিযোগে একই এলাকার শেখ পলাশকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, ভেটেরিনারি চিকিৎসক ডা: তীর্থ সরকারসহ থানা পুলিশের সদস্য  উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস বলেন, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা, ভোক্তা ও কৃষকের স্বার্থ সুরক্ষা এবং আইনসম্মত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছি, তারা যেন সংশ্লিষ্ট আইন ও বিধিমালা মেনে ব্যবসা পরিচালনা করেন। আইন লঙ্ঘনের মাধ্যমে কেউ যেন জনস্বার্থ ক্ষুণ্ন না করেন। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন হলে ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy