লোহাগড়ায় স্কুলছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত ভ্যানচালক গ্রেফতার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রাইভেট পড়ে ভ্যানে করে বাড়ি ফেরার পথে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে

2026-06-09T17:12:20+00:00
2026-06-09T17:12:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় স্কুলছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত ভ্যানচালক গ্রেফতার
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:১২ পিএম   (ভিজিট : ২৯)
লোহাগড়ায় স্কুলছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত ভ্যানচালক গ্রেফতার
X

লোহাগড়ায় স্কুলছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত ভ্যানচালক গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রাইভেট পড়ে ভ্যানে করে বাড়ি ফেরার পথে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে আজিবার রহমান (৫০) নামে এক ভ্যানচালকের বিরুদ্ধে। 

এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত ভ্যানচালককে  গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) বিকালে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

দায়েরকৃত মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে ,  ভুক্তভোগী লোহাগড়া উপজেলার একটি গ্রামের ১২ বছর বয়সী ওই স্কুলছাত্রী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। গত সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাইভেট পড়া শেষে অভিযুক্ত ভ্যানচালক আজিবার রহমানের ভ্যানে বাড়ি ফিরছিল। পথে একটি নির্জন স্থানে পৌঁছালে ভ্যানচালক ভ্যান থামিয়ে ওই স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় অভিযুক্ত আজিবার তাকে শ্লীলতাহানি করে। 

এ সময় স্কুকছাত্রীর চিৎকারে স্থানীয় দুই বাসিন্দা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান।

এ ঘটনায় মঙ্গলবার সকালে ওই স্কুলছত্রীর পিতা বাদী হয়ে ভ্যানচালক আজিবর রহমানকে  আসামী করে লোহাগড়া থানায় শ্লীলতাহানির মামলা দায়ের করেন। 

মামলা দায়ের পর দ্রুততম সময়ের মধ্যে আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পর দ্রুত সময়ের মধ্যে আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy