দুর্গাপুরে অসহায় পরিবারকে অটোরিকশা প্রদান

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুরে এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে আবারো দৃষ্টান্ত স্থাপন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও নেত্রকোনা -

2026-06-10T14:32:39+00:00
2026-06-10T14:32:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে অসহায় পরিবারকে অটোরিকশা প্রদান
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ২:৩২ পিএম   (ভিজিট : ৫৪)
দুর্গাপুরে অসহায় পরিবারকে অটোরিকশা প্রদান
X

দুর্গাপুরে অসহায় পরিবারকে অটোরিকশা প্রদান

নেত্রকোনার দুর্গাপুরে এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে আবারো দৃষ্টান্ত স্থাপন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও নেত্রকোনা - ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। 

মঙ্গলবার দুর্গাপুর প্রেসক্লাব চত্বরে দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতে অসহায় আবুল কাশেমের হাতে ১টি নতুন অটোরিকশার চাবি তুলে দেয়া হয়। 

অটোরিকশা গ্রহন কালে আবুল কাশেম জানান, দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের শাখাইয়া গ্রামে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছেন তিনি। হঠাৎ যেনো আবুল কাশেমের সংসারে নেমে আসে কালো মেঘের ছাঁয়া। হঠাৎ জানতে পারেন ওনার বড় ছেলে জামিরুল ইসলাম (২২) আক্রান্ত হয় দুরারোগ্যব্যাধি ক্যান্সারে। দীর্ঘ ৩ বছর চিকিৎসা করাতে জমানো টাকা শেষ করে ইতোমধ্যে জমি-বাড়িও বিক্রি করে ফেলেছেন তিনি। পরে সর্বশান্ত হয়ে আবুল কাশেম তার ছেলের অসুস্থতা এবং পিতা হিসেবে ছেলের চিকিৎসা না করাতে পারার অসহায়ত্বের কথা তুলে ধরেন ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের কাছে। আবুল কাশেমের কথা শুনে তার ছেলে জামিরুল এর চিকিৎসার দায়িত্ব নেন ব্যারিস্টার কায়সার কামাল। 

এ সময় পৌর বিএনপি‘র সভাপতি আতাউর রহমান ফরিদ বলেন, মানুষ মানুষের জন্য, জবিন জবিনের জন্য, এই প্রতিপাদ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও দুর্গাপুর-কলমাকান্দা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল যেভাবে মানবিক কাজ গুলো করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখেন। নিজ অর্থায়নে তিনি সমাজের অসচ্ছল, হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান, শিক্ষাক্ষেত্রে আর্থিক অনুদান, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা, অসুস্থ ও দুর্ঘটনাগ্রস্ত মানুষের চিকিৎসা সহায়তা, অসহায়দের ঘর বিতরণ করে সামাজিক কর্মকান্ড এবং সাধারণ মানুষের যে আস্থা অর্জন করেছেন তা আর কোন সংসদ সদস্যইা করতে পারেননি।  

এছাড়া সমাজে মানবিক চেতনা ছড়িয়ে দেওয়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাননীয় ডেপুটি স্পীকার এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার। পরে আবুল কাশেমের পরিবারের হাতে একটি নতুন অটোরিকশার চাবি তুলে দেয়া হয়। এসময় কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy