প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৪:০৩ পিএম (ভিজিট : ৫৬)

X
ছবি: প্রতিনিধি
শেরপুরের নকলায় নিষিদ্ধ ছাত্রলীগের নকলা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মজিবুল আজাদ ডেভিডকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ।
সোমবার (৮ জুন) সন্ধ্যায় নকলা পৌরশহরের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার (৯ জুন) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মজিবুল আজাদ ডেভিডের পিতার নাম মৃত মজিবর রহমান। তিনি নকলা পৌরশহরের কুর্শাবাদাগৈড় মহল্লার স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে নকলা পৌরশহরের নিজস্ব বাড়িতে বসবাস করে আসছিলেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, গ্রেফতার হওয়া মজিবুল নকলা থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলার সন্দেহভাজন আসামি। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।