সাগরে মাছ ধরার অপরাধে ১৬ লক্ষাধিক টাকা জরিমানা

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগতিতে ১৫ এপ্রিল থেকে ১১জুন ২০২৬ পর্যন্ত সাগরে মৎস্য আহোরন নিষিদ্ধকালীন সময়ে মাছ ধরার অপরাধে ১১টি মাছ

2026-06-10T16:34:45+00:00
2026-06-10T16:34:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাগরে মাছ ধরার অপরাধে ১৬ লক্ষাধিক টাকা জরিমানা
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৪:৩৪ পিএম   (ভিজিট : ৪০)
সাগরে মাছ ধরার অপরাধে ১৬ লক্ষাধিক টাকা জরিমানা
X

সাগরে মাছ ধরার অপরাধে ১৬ লক্ষাধিক টাকা জরিমানা

লক্ষ্মীপুরের রামগতিতে ১৫ এপ্রিল থেকে ১১জুন ২০২৬ পর্যন্ত সাগরে মৎস্য আহোরন নিষিদ্ধকালীন সময়ে মাছ ধরার অপরাধে ১১টি মাছ ধরার ট্রলার থেকে ১হাজার কেজি ইলিশ ও ৩শ কেজি  অন্যান্য সামদ্রিক মাছ জব্দ করা হয়েছে। 

এসময় বোট মালিকদের নিকট হতে ৮লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮ লাখ ১০ হাজার টাকার মাছ জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে। 

এতে মোট ১৬ লাখ ৩৫ হাজার জরিমানার টাকা রাস্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন মৎস্য বিভাগ। সামুদ্রিক মৎস্য ও মেরিন ফিশারিজ আইন ২০২০ এর ৩ এর ৩ উপধারা অনুযায়ী এসব জরিমানা করা হয়। 

মঙ্গলবার (৯ জুন) সকালে গোপন সংবাদে খবর পেয়ে রামগতি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ উজ জামান সুবর্ণচর, নোয়াখালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফয়জুর রহমান এবং কোস্ট গার্ড রামগতি ও হাতিয়া স্টেশন কমান্ডের যৌথ অভিযানে রামগতি টাংকির মাছ ঘাট থেকে অবৈধ মাছসহ নৌকা আটক করা হয়। এছাড়া কিছু মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। 

রামগতি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সৌরভ উজ জামান জানান, নিষিদ্ধ সময়ে সাগরে মাছ ধরার অপরাধে গোপন সংবাদে খবর পেয়ে রামগতির টাংকি মাছঘাটে যৌথ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে এসব মাছও ট্রলার জব্দ করে জরিমানা আদায় করা হয় জরিমানা করেন নোয়াখালীর সুবর্ণচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফয়জুর রহমান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy