চানখারপুলে ২ বাসের চাপায় প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

দুই বাসের চাপায় রাজধানীর চানখারপুলে জয়দেব (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাস দু’টি আটক

2026-06-10T17:57:50+00:00
2026-06-10T17:57:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চানখারপুলে ২ বাসের চাপায় প্রাণ গেল যুবকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৫:৫৭ পিএম   (ভিজিট : ৭০)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

দুই বাসের চাপায় রাজধানীর চানখারপুলে জয়দেব (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাস দু’টি আটক করেছেন স্থানীয়রা।

নিহত জয়দেবের গ্রামের বাড়ি বরিশালে। বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় থেকে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। 

আজ বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেলের নতুন ভবন ও চানখারপুলের মাঝামাঝি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী মুছা গাজী বলেন, বিকেলে ওই ব্যক্তি ঢাকা মেডিকেলের নতুন ভবন ও চানখারপুলের মাঝামাঝি সড়কে নারায়ণগঞ্জগামী একটি বাসে উঠছিলেন। ওই সময় ঠিকানা পরিবহনের একটি বাস ওভারটেকিং করতে গিয়ে তাকে চাপা দেয়। এরপর দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে হাসপাতালে জয়দেবের সহকর্মী মিজানুর রহমান জানান, জয়দেবসহ তিনি রয়েল ল্যাবরেটরিজ নামের একটি ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটের কাজ করেন। বুধবার সকাল থেকে কাজের সূত্রে তারা শাহবাগ এলাকায় ছিলেন। পরবর্তীতে বিকেলে জয়দেবের যাত্রাবাড়ীর বাসায় যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ মুঠোফোনে তিনি সড়ক দুর্ঘটনায় জয়দেবের আহত হওয়ার খবর পান। একপর্যায়ে ঢাকা মেডিকেলে এসে তার মরদেহ দেখতে পান।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ২ বাসের চাপায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে ঘটনাটি তদন্তের জন্য শাহবাগ থানায় জানানো হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy