চুনারুঘাটে মাদকসহ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে লেবুচাঁন বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা

2026-06-11T11:24:06+00:00
2026-06-11T11:24:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুনারুঘাটে মাদকসহ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:২৪ এএম   (ভিজিট : ২৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে লেবুচাঁন বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (১০ জুন) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে চুনারুঘাট উপজেলার ৫ নম্বর শানখলা ইউনিয়নের কালিনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ, চুনারুঘাট থানা পুলিশ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে কালিনগর এলাকায় একটি যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে কালিনগর এলাকার মৃত কাছম আলীর মেয়ে মোছা. লেবুচাঁন বেগমকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসংক্রান্ত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(১৬) ধারা অনুযায়ী অপরাধী সাব্যস্ত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামাদির মধ্য থেকে মামলার প্রয়োজনীয় কিছু অংশ আলামত হিসেবে সংরক্ষণের জন্য রেখে অবশিষ্ট সব মাদকদ্রব্য ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, চুনারুঘাট উপজেলায় সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ ধরনের যৌথ ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy