কালিয়ায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতাল পরিদর্শনে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।বুধবার (১০ জুন) ব্যবস্থাপনা কমিটির সভা

2026-06-11T13:28:04+00:00
2026-06-11T13:28:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালিয়ায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতাল পরিদর্শনে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১:২৮ পিএম   (ভিজিট : ৪৪)
কালিয়ায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতাল পরিদর্শনে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম
X

কালিয়ায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতাল পরিদর্শনে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম

নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। 

বুধবার (১০ জুন) ব্যবস্থাপনা কমিটির সভা শেষে এমপি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় এমপি হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, ওয়ার্ডসহ বিভিন্ন সেবামূলক ইউনিট পরিদর্শন করেন। তিনি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং রোগীদের কাছ থেকেও সেবার মান সম্পর্কে জানতে চান।

এ সময় হাসপাতালের অবকাঠামো, জনবল, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহের বিষয়গুলো নিয়ে কথা বলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শোয়াইব হাসপাতালের বর্তমান কার্যক্রম ও বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন।

সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অঙ্গীকার। উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আরও কার্যকর ও আধুনিক করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবো।

তিনি আরও বলেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা এবং দায়িত্বশীলতা রোগীদের আস্থা বৃদ্ধি করে। হাসপাতালের সেবার মানোন্নয়নে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনবল সংকট, অবকাঠামোগত উন্নয়ন কিংবা চিকিৎসা সরঞ্জামের প্রয়োজনীয়তা বুঝে সেগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এমপি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে আগামী দিনে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ ও মানসম্মত করতে আমরা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবো।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শোয়াইব, কালিয়া বিএনপি সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এফ, এম, আবু তাহের, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাঃ পার্থ প্রতিম বিশ্বাস, হাসপাতালের চিকিৎসক প্রমুখ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy