মোটরসাইকেলে ইয়াবা পাচার, চট্টগ্রামে যুবক আটক

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে চট্টগ্রামে আনা হচ্ছিল ইয়াবা। তবে বহদ্দারহাটে র‍্যাব-৭ এর চেকপোস্টে ধরা পড়ে সেই চালান। এ

2026-06-11T15:03:04+00:00
2026-06-11T15:03:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মোটরসাইকেলে ইয়াবা পাচার, চট্টগ্রামে যুবক আটক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৩:০৩ পিএম   (ভিজিট : ৩৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে চট্টগ্রামে আনা হচ্ছিল ইয়াবা। তবে বহদ্দারহাটে র‍্যাব-৭ এর চেকপোস্টে ধরা পড়ে সেই চালান। এ সময় ৭ হাজার ৮৫৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও।

বৃহস্পতিবার (১১ জুন) র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে চান্দগাঁও থানার বদ্দারহাট এলাকায় পেপসিকোলার বিপরীতে খাজা মোটর পার্টসের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে চালক রিমন ধরকে (২৮) আটক করা হয়। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার শ্রীকুল এলাকার বাসিন্দা। 

পরে মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো চারটি বান্ডেল থেকে ৭ হাজার ৮৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫৭ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত ইয়াবা ও জব্দ মোটরসাইকেলসহ চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy