প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৩:১৯ পিএম (ভিজিট : ৪১)

X
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নবগঠিত উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল শাহিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন (বৃহস্পতিবার) রাণীশংকৈল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কনফারেন্স রুমে প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল শাহিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. আর. বকুল মজুমদার, রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহাদেব বসাক, সিনিয়র সাংবাদিক ছবিকান্ত দেব, আনিছুর রহমান বাকি, নুরুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী, ফারুক আহাম্মদ, প্রেসক্লাবের সাবেক সম্পাদক বিপ্লব, আনোয়ার হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
রাণীশংকৈল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল শাহিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, “ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে আধুনিক বিশ্ববিদ্যালয়ের আদলে গড়ে ওঠা একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান হবে আন্তর্জাতিক মানসম্পন্ন। এখানে শিক্ষক নিয়োগ হবে স্বচ্ছতার ভিত্তিতে। অবকাঠামোগত উন্নয়নও হবে অত্যন্ত পরিকল্পিত ও স্বচ্ছতার সঙ্গে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শও আমাদের দরকার। সকলের পরামর্শ নিয়ে একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।”
সভায় উপস্থিত বক্তারা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।