সেনবাগে মাদক কারবারির ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংপুর গ্রামে মাদক কারবারির হামলায় এক স্কুলছাত্র নিহতের অভিযোগ পাওয়া গেছে । এ

2026-06-11T17:09:58+00:00
2026-06-11T17:09:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সেনবাগে মাদক কারবারির ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৫:০৯ পিএম   (ভিজিট : ৪০)
সেনবাগে মাদক কারবারির ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
X

সেনবাগে মাদক কারবারির ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবীসিংপুর গ্রামে মাদক কারবারির হামলায় এক স্কুলছাত্র নিহতের অভিযোগ পাওয়া গেছে । এ সময় আহত হয়েছে দুই কিশোরসহ তিনজন।

বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন ফাহিম (১৫) বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের শাহজাহান সাজুর ছেলে। পৌর হাজীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল সে। সেনবাগের দেবীসিংপুর ছিল তার নানাবাড়ি। 

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়,সেনবাগের নবীপুর এলাকার জয়নাল আবদীনের ছেলে হারুন মিয়াসহ তার সহযোগীরা ফাহিমের নানাবাড়ির উঠান ও চলাচলের পথ ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। পাশেই বসানো হতো মাদকের আসর।

স্থানীয়রা আরও জানান, কয়েক দিন আগে ফাহিমের মামাসহ ওই বাড়ির লোকজন হারুনকে সেখানে মাদকের আসর বসাতে বাধা দেন। বাধা উপেক্ষা করে হারুন ও তার সহযোগীরা বুধবার রাতে একই জায়গায় মাদকের আসর বসান। এ সময় ফাহিমের নানার বাড়ির লোকজন ধাওয়া করলে মাদক সেবিরা পালিয়ে যায়।

কিছুক্ষণ পর হারুন ও তার সহযোগীরা ফাহিমের নানার বাড়িতে হামলা চালান। এ সময় তারা ফাহিম, শাকিব (২১), রিফাত (২৩) তিনজনকে কুপিয়ে আহত করেন। গুরুতর আহত ফাহিমকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১১টার দিকে সে মারা যায়।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত হারুন নিজেও আহত হয় এবং তাকে আটক করা হয় এবং বর্তমানে পুলিশ পাহারায় সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে রক্তাক্ত একটি ছোরা উদ্ধার করা হয়েছে। 

ঘটনার সাথে জড়িত বাকিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) আবদুর রহিম সরকার সাংবাদিকদের জনান মাদক বিক্রি ও সেবনে বাধা দেয়া নিয়ে সংঘর্ষ হয় এবং এতে এক কিশোর নিহত হয়,অভিযুক্ত হারুন কে আটক করা হয়েছে এবং বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে,সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা ফলাও করে প্রকাশ পেয়েছে,মাদকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy