গফরগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার ৮ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন

গফরগাঁও প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার৮ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। গত ৬ মে জাতীয় ক্রীড়া পরিষদের

2026-06-11T18:35:23+00:00
2026-06-11T18:35:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গফরগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার ৮ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন
গফরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৬:৩৫ পিএম   (ভিজিট : ৩৫)
অ্যাডহক কমিটি গঠন
X

অ্যাডহক কমিটি গঠন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার ৮ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। গত ৬ মে জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক (রুটিন দায়িত্বে) টিটন খীসা স্বাক্ষরিত এক স্মারকে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন।

সদস্য হিসাবে রয়েছেন গফরগাঁও থানা অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আতিকুর রহমান, পাগলা থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা  মোফাজ্জল হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুল ইসলাম আকন্দ।

এছাড়া স্থানীয় ক্রীড়াবিদ আবু সুফিয়ান সানিকে কমিটির সদস্য করা হয়েছে। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রীড়া সংগঠক রিয়াজুল হক রিপন।

স্মারকে উল্লেখ রয়েছে, এই এডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লেখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy