তারাকান্দায় গাঁজা গাছসহ গ্রেফতার ১

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

মাদককে জিরো টলারেন্স দেখাতে চান তারাকান্দা থানার নবাগত অফিসার ইনচার্জ মো: রাশিদ। ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নিয়মিত অভিযান অব্যাহত

2026-06-11T18:47:33+00:00
2026-06-11T18:47:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তারাকান্দায় গাঁজা গাছসহ গ্রেফতার ১
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৬:৪৭ পিএম   (ভিজিট : ৯৪)
তারাকান্দায় গাঁজা গাছসহ গ্রেফতার ১
X

তারাকান্দায় গাঁজা গাছসহ গ্রেফতার ১

মাদককে জিরো টলারেন্স দেখাতে চান তারাকান্দা থানার নবাগত অফিসার ইনচার্জ মো: রাশিদ।  ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে মাদক কারবারী ও সেবনকারীদের বিরুদ্ধে।

তারাকান্দা থানায় অফিসার ইনচার্জ মোঃ রাশিদ যোগদান করেই তারাকান্দা প্রেসক্লাব এর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মাদক নির্মূলের প্রতিশ্রুতি দেন।
 
বুধবার রাতে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশিদ উনার দিক নির্দেশনায় তারাকান্দা থানা পুলিশ তারাকান্দা সদর ইউনিয়ন গোপীনাথপুর মধ্যপাড়া অভিযান চালিয়ে মৃত তমির খা ছেলে আবদুর রাজ্জাক খা,(৪০) কে তিন ফুট উচ্চতা গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করা হয়। 

গত মঙ্গলবার দিবাগত রাতে উলামা কান্দি থেকে ২০০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ দুলাল মিয়া (৩৮)কে গ্রেফতার করা হয়। মামলার রুজু করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

অপরাধমূলক কর্মকাণ্ড দমনে চলমনান অভিযান অব্যাহত রাখবেন বলে জানান তারাকান্দা থানার  নবাগত অফিসার ইনচার্জ মোঃ রাশিদ। 

তিনি আরো জানান, যে কোন ব্যক্তি সন্ত্রাস, চাঁদাবাজিসহ অপরাধীদের দ্বারা কোন হয়রানির শিকার হলে  প্রতিকারের জন্য আইনি সহায়তায় জন্য তারাকান্দা থানার  দ্বারস্থ হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার অফিসারদের নির্দেশ প্রদান করা হয়েছে।

ভুক্তভোগীরা থানায় যে কোন বিষয়ে উপরে সেবা নিতে আসলে কাউকে কোন টাকা পয়সা দিতে হবে না। ওসি রাশিদ যোগদানের পড়ে নড়েচড়ে বসেছে মাদক ব্যবসায়ীরা।

এছাড়াও তারাকান্দা থানার সেকেন্ড অফিসার লিটন চন্দ্র দাস উনার তৎপরতায় অপরাধীরা আতঙ্কে রয়েছে। তারাকান্দা মাদক নির্মূলের কাজ করছেন পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy