প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৬:৫৩ পিএম (ভিজিট : ৯৩)

X
কাশিয়ানীতে হাঁসের বাচ্চা বিতরণ
ব্রাক ফাইনেনশিয়াল এর উদ্যেগে সাউথ ইস্ট ডিভিশনের গোপালগঞ্জ-২ অঞ্চলের চারটি উপজেলায় ৬০ জন প্রন্তিক সদস্যদের মাঝে ২০ টি করে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।
এর মধ্যে কাশিয়ানী উপজেলা এলাকায় ১২ জন প্রন্তিক সদস্যদের মাঝে ২৪০ টি হাসের বাচ্চা বিতরন করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রন্তিক সদস্যদের উদ্দেশ্য বক্তব্য রাখেন ও হাসের বাচ্চা বিতরণ করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার শুভংকর দত্ত।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নিজামুল আলম মোরাদ,গোপালগঞ্জ-২ অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপকরাজির কুমার সরদ্দার, শাখা ব্যাবস্থাপক অরূপকুমার দত্ত, আর এম ও মোঃ মনিরুজ্জামান, এ এম সুমন পাল।