টংগিবাড়ীতে বিনামূল্যে চারাগাছ বিতরণ

টংগিবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সেলিম শেখ-এর উদ্যোগে টংগিবাড়ী উপজেলাব্যাপী বিনামূল্যে চারাগাছ বিতরণ কর্মসূচি

2026-06-11T20:53:05+00:00
2026-06-11T20:53:05+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
টংগিবাড়ীতে বিনামূল্যে চারাগাছ বিতরণ
টংগিবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:৫৩ পিএম   (ভিজিট : ৪৬)
টংগিবাড়ীতে বিনামূল্যে চারাগাছ বিতরণ
X

টংগিবাড়ীতে বিনামূল্যে চারাগাছ বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সেলিম শেখ-এর উদ্যোগে টংগিবাড়ী উপজেলাব্যাপী বিনামূল্যে চারাগাছ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

এরই অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার) রংমেহার উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ করা হয়।

চারাগাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংমেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বাসুদেব স্যার, এরশাদ শেখ, আরিফ হোসেন দেওয়ান এবং তাইজুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক, সোনারং-টংগিবাড়ী ইউনিয়ন ছাত্রদল।

মোঃ সেলিম শেখ জানান, সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে তিনি "ক্লিন টংগিবাড়ী" ও "গ্রীন টংগিবাড়ী" কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। এর ধারাবাহিকতায় তিনি টংগিবাড়ী উপজেলাব্যাপী ৫০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছেন।

তিনি আরও জানান, আগামী দিনে টংগিবাড়ী উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ এবং সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy