দুর্গাপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

‘‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে দিনব্যাপি ‘স্টার্টআপ, সায়েন্স

2026-06-12T19:08:59+00:00
2026-06-12T19:08:59+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৭:০৮ পিএম   (ভিজিট : ৬৩)
দুর্গাপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি
X

দুর্গাপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি

‘‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে দিনব্যাপি ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) নানা আয়োজনে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রাখে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘এডুকেশনাল এঙ্েিলন্স সাপোর্ট স্কিম (ঊঊঝঝ) ও এসইডিপি এর আয়োজনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত। বিশেষ অতিথি ছিলেন সহাকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন।  

দিনব্যাপী এই আয়োজনে উপজেলার মোট ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন গ্রুপে ১২টি স্টলের মাধ্যমে তাদের বিভিন্ন উদ্ভাবনী ধারণা ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রজেক্টের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ও টেকসই সমাধান তুলে ধরে। 

অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরিশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও আহমেদ সাদাত সহ আমন্ত্রিত  অতিথিগণ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy