ফেসবুক-মেসেঞ্জারে ঢুকতে হঠাৎ সমস্যা, নেপথ্যে কী?

অনলাইন ডেস্ক

প্রযুক্তি

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিভ্রাটের কবলে পড়েছে।আজ শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকেই ফেসবুকে ঢুকতে গিয়ে সমস্যার

2026-06-12T20:32:53+00:00
2026-06-12T20:32:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফেসবুক-মেসেঞ্জারে ঢুকতে হঠাৎ সমস্যা, নেপথ্যে কী?
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:৩২ পিএম   (ভিজিট : ৩৯৪)
ফেসবুক-মেসেঞ্জারে ঢুকতে হঠাৎ সমস্যা
X

ফেসবুক-মেসেঞ্জারে ঢুকতে হঠাৎ সমস্যা

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিভ্রাটের কবলে পড়েছে। 

আজ শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকেই ফেসবুকে ঢুকতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা। ডাউন ডিটেক্টরসহ একাধিক ওয়েবসাইটে এই বিভ্রাটের তথ্য উঠে এসেছে।

ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, তারা তাদের ফেসবুক আইডিতে লগ-ইন করতে পারছেন না। আবার অ্যাপ বা ওয়েবসাইট রিলোড হতে দেরি হওয়া এবং নিউজফিড আপডেট না হওয়ার মতো সমস্যার কথা জানিয়েছেন।

ফেসবুকের এই সাময়িক জটিলতার বিষয়ে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। কেনো এই সমস্যা হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। 

তবে সাময়িক এই বিভ্রাটের ফলে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।





Loading...
Loading...


প্রযুক্তি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy