পূর্বধলায় শিক্ষার্থীদের সৃষ্টিকর্ম নিয়ে উদ্ভাবনী মেলা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

2026-06-13T13:14:03+00:00
2026-06-13T13:14:03+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
পূর্বধলায় শিক্ষার্থীদের সৃষ্টিকর্ম নিয়ে উদ্ভাবনী মেলা
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১:১৪ পিএম   (ভিজিট : ৪৮)
পূর্বধলায় শিক্ষার্থীদের সৃষ্টিকর্ম নিয়ে উদ্ভাবনী মেলা
X

পূর্বধলায় শিক্ষার্থীদের সৃষ্টিকর্ম নিয়ে উদ্ভাবনী মেলা

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলার পূর্বধলা জগৎমণি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গত শুক্রবার দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিপ্তরের আয়োজনে এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম এর আওতায় এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম বাস্তবায়ন করেন, উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এতে উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনী ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও সম্ভাবনাময় স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করেন। কর্মসূচির উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা  শফিকুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর ছিদ্দিক, পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম এবং মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীজন। 

উদ্বোধনের পর অতিথিরা প্রদর্শনীতে অংশ নেওয়া ২২টি স্টল পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী ও স্টার্টআপ ধারণা তুলে ধরেন। 

অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন এবং উদ্ভাবনী চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা, সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশ এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে এ আয়োজন করা হয়েছে। পাশাপাশি শিক্ষকদের নতুন শিক্ষণ-পদ্ধতি প্রয়োগ ও শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করার ক্ষেত্র তৈরি হবে। 

বিচারকদের মূল্যায়নে প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করে হিরণপুর উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয় এন জারিয়া ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান লাভ করে পূর্বধলা সরকারি কলেজ। বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। বিজয়ী তিনটি প্রতিষ্ঠান জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy