পোরশায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নওগাঁর পোরশায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার

2026-06-13T13:56:58+00:00
2026-06-13T13:56:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পোরশায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১:৫৬ পিএম   (ভিজিট : ৩২)
পোরশায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
X

পোরশায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নওগাঁর পোরশায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর পুকুরপাড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও রাকিবুল ইসলাম। 

তিনি বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি প্রত্যেক মানুষকে অন্তত একটি করে বৃক্ষরোপণ ও রোপনকৃত বৃক্ষের পরিচর্যা করার জন্য আহবান জানান। 

এসময় সহকারি কমিশনার (ভূমি) মোসা: নাবিলা ফেরদৌস, এলজিইডি প্রকৌশলী এনএএম সুলতানুল ইমাম, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাকিল জাবেদ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy